মধ্যপ্রাচ্য

ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

রামাল্লাহ, ২৬ সেপ্টেম্বর – অধিকৃত পশ্চিমতীরের জেনিন ও জেরুজালেমের বিদ্দু এলাকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর নির্বিচার গুলিতে চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার সকালে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে পশ্চিমতীরের জেনিন শহরে একজন এবং জেরুজালেমের বিদ্দু এলাকায় তিনজনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে রোববার সকালে সংঘাতের ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুত আহত এক ফিলিস্তিনি যুবক চিকিৎসাধীন মারা যান।

এদিকে বোরবার সকালে পৃথক ঘটনায় জেরুজালের বিদ্দু এলাকায় ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরাইলি বাহিনী পশ্চিমতীর ও জেরুজালেমে তাণ্ডব চালায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেন, হামাস নেতাদের ধরতে ওই অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় দুপক্ষের সংঘাতে চার ফিলিস্তিনি মারা যান।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৬ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language