রাজশাহী

রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

রাজশাহী, ২৪ সেপ্টেম্বর – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। একজন নেগেটিভ হওয়ার পর মৃত্যুবরণ করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ২, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার একজন করে আছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৬ জন।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/২৪ সেপ্টেম্বর ২০২১

Back to top button
🌐 Read in Your Language