ঢালিউড

‘ছবি তোলার এ কেমন স্টাইল’ মাহির বিস্ময়

ঢাকা, ১৮ সেপ্টেম্বর – ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে তিনি নতুন আলোচনার জন্ম দিয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজার গিয়েছিলেন এই নবদম্পতি। সেখান থেকে ফেরার পর স্বামী রাকিবের ক্যামেরায় বিভিন্ন ভঙ্গিতে ফ্রেমবন্দি হন এই চিত্রনায়িকা।

ছবিতে মাহিকে দেখা যায় বিশাল আকৃতির টেডি বিয়ারের সঙ্গে শিশুসুলভ ভঙ্গিতে পোজ দিচ্ছেন মাহি। দৃশ্যগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাবন্দি করছেন রাকিব। এ জন্য তাকে কখনও বসতে হচ্ছে, কখনও তিনি ফ্লোরে শুয়ে ছবি তুলছেন। অবশ্য প্রতিটি ছবিই তোলা হয়েছে ক্যামেরা দিয়ে।

ছবিগুলো ফেইসবুকে আপলোড করে মাহি ক্যাপশনে লিখেছেন: ‘আমি অনেক খুশি গিফট পেয়ে। কিন্তু ঘটনা হলো এটা ছবি তোলার কেমন স্টাইল! বাই দি ওয়ে ছবি তুলেছেন আমাদের রাকিব সরকার।’

মাহির পোস্টে মন্তব্যের ঘরে রাকিব লিখেছেন: ‘তোমার খুশিতে আমি খুশি।’

এন এইচ, ১৮ সেপ্টেম্বর

Back to top button
🌐 Read in Your Language