নাটক

নিজেকে রাজকুমারী ভাবতেন মিথিলা!

ঢাকা, ০৭ আগস্ট – গত ৩০ জুন মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি গিয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। সেখানে যাওয়ার পর টলিউডের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। অন‌্যদিকে তার বর সৃজিত বলিউডের একটি সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত। কিছুদিন আগে মেয়েকে নিয়ে মুম্বাই উড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি কলকাতায় ফিরেছেন মিথিলা। এবার একটি ফটোশুটে অংশ নিলেন এই মডেল-অভিনেত্রী। তারই একটি ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তাতে গাউন পরিহিত মিথিলাকে রাজকুমারীর বেশে দেখা যায়। আর ক‌্যাপশনে তিনি লিখেছেন—‘এক সময় ছোট্ট একটি মেয়ে ছিল যে, নিজেকে রাজকুমারী ভাবত।’

অনেক আলোচনার পর পরিচালক রাজর্ষি দের হাত ধরে টলিউডে পা রেখেছেন মিথিলা। গত মাসে ‘মায়া’ নামে এ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। এ সিনেমায় লেডি ম‌্যাকবেথের চরিত্রে অভিনয় করছেন কলকাতার তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করছেন—কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরভ দাস, দেবলীনা কুমার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

কয়েক দিন আগে কলকাতার আরো একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। পরিচালক রিঙ্গো ব‌্যানার্জির ‘অ‌্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।

এন এইচ, ০৭ আগস্ট

Back to top button
🌐 Read in Your Language