ঢালিউড

বুবলীর শারীরিক কসরত দেখে মুগ্ধ নেটদুনিয়া

ঢাকা, ১৯ আগস্ট – করোনা সংকটের কারণে দীর্ঘদিন ঘরবন্দি থেকেছেন শিল্পীরা। এই সংকটকালে শারীরিক ও মানসিক সুস্থতার জন‌্য যোগব্যায়াম করছেন শবনম বুবলী। তার কিছু ছবিও ফেসবুকে প্রকাশ করেছেন এই নায়িকা।

বুধবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী। তাতে দেখা যায়—মাথার চুল বেনি করা, তাতে গোছা একটি ফুল। পরনে ইয়োগার পোশাক। এমন সাজপোশাকে নানা ভঙ্গিমায় ক‌্যামেরাবন্দি হয়েছেন তিনি। পাশাপাশি ভক্তদের জানিয়েছেন স্নিগ্ধ সকালের শুভেচ্ছা।

বুবলী বলেন, ‘করোনা সংকটের মধ‌্যে আমাদের সময় কাটছে। লকডাউনে বেশ কিছুদিন বাসায় থেকেছি। এই সময়ে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। শারীরিক সুস্থতার পাশাপাশি আমার মনে হয় মানসিক প্রশান্তিটাও খুব দরকার। এজন্য ইয়োগার বিকল্প নেই।’

সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে পা রাখেন বুবলী। ২০১৬ সালে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে তার রাজকীয় অভিষেক হয়। এরপরে তারা জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। বর্তমানে এই নায়কের বিপরীতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘বিদ্রোহী’ নামে আরেকটি সিনেমা।

এম এউ, ১৯ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language