ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ঢাকা, ০৪ আগস্ট – অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ দল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম খেলায় ৫ উইকেটে ১৩১ রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে অলআউট করে ২৩ রানের দাপুটে জয় পায় টাইগাররা।

অসিদের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ে ফুরফুরে মেজাজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি দ্বিতীয় ম্যাচ জয়ে মুখিয়ে আছে।

সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচেও আগের ম্যাচের একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া: জশ ফিলিপি, অ্যালেক্স কেরি, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, মিসেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৪ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language