অন্যান্য

বিশ্বরেকর্ড গড়ে ড্রেসেলের স্বর্ণ জয়

টোকিও, ৩১ জুলাই – বিশ্ব রেকর্ড গড়ে সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন আমেরিকার সেলেব ড্রেসেল। টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত এটি তার তৃতীয় সোনা জয়।

পুরুষদের সাঁতারের এই ইভেন্টে ২৪ বছর বয়সী সীমানারেখা ছুঁয়েছেন ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে। তার চেয়ে .২৯ সেকেন্ড পেছনে থেকে রোপা জিতেছেন হাঙ্গেরির ক্রিস্টফ মিলাক। ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নো পন্টি।

ব্যক্তিগত ইভেন্টে ড্রেসেলের এটি দ্বিতীয় সোনা। এর আগে ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেন তিনি। ৪×১০০ ফ্রি-স্টাইল রিলেতেও সোনা জিতেছেন ড্রেসেল।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ৩১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language