অন্যান্য

টোকিও অলিম্পিকে প্রথম ডোপপাপী ওকাগবারে

টোকিও, ৩১ জুলাই – টোকিও অলিম্পিকের হিট পেরিয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছিলেন নাইজেরিয়ার অ্যাথলেট ব্লেসিং ওকাগবারে। আর একটু পথ পাড়ি দিলেই হয়তো পদক জেতা হতো তার। কিন্তু তার হয়নি, শেষ পর্যন্ত ডোপ টেস্টে ধারা পড়ে গেলেন এই স্প্রিন্টার। এবারের আসরের প্রথম অ্যাথলেট হিসেবে নিষিদ্ধ হরমোন গ্রহণ করায় নিষিদ্ধ হয়ে গেলেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে লং জাম্পে রুপা জয়ী তারকা।

আজ শনিবার এক বিবৃতিতে ডোপ টেস্টে ওকাগবারের পজিটিভ আসার কথা নিশ্চিত করে অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট (এআইইউ)। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিট অনায়াসে পার হতে সময় নিয়েছিলেন ১১ দশমিক ৫ সেকেন্ড, উঠেছিলেন সেমি-ফাইনালে।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে এবং লং জাম্পে স্বর্ণপদক জয়ী এই অ্যাথলেটের টোকিওতে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার রিলেতেও অংশ নেওয়ার কথা ছিল। এআইইউ জানিয়েছে, গত ১৯ জুলাই করা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে ওকাগবারের এবং অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি তাকে শনিবার জানানো হয়েছে।

টোকিও অলিম্পিকসে নাইজেরিয়ান অ্যাথলেটিক্স দলের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। এর আগে দেশটির ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ১০ জন নিষিদ্ধ হয়েছিল।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ৩১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language