বগুড়া

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭, শনাক্ত ১৩৯

বগুড়া, ৩০ জুলাই- গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৩৯ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫৬৩ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৭৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৬ হাজার ৪৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন সদরের তাহমিনা খাতুন (৪৭), আব্দুল মতিন (৬০) ও মইনুল ইসলাম (৭০), নন্দীগ্রামের শামসুল হক (৬০), সারিয়াকান্দির রুবি বেগম (৫০), কাহালুর হাজেরা বেগম (৪৫), সোনাতলার মোজাহার আলী (৫৫), কাহালুর লাইলী বেগম এবং সোনাতলার রফিকুল ইসলাম (৬৫)।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে অনলাইন ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল হক নির্ঝর এ সব তথ্য জানান।

ডা. নির্ঝর জানান, বগুড়ায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৯৭ নমুনায় নতুন করে ১৩৯ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬৫ জন, জিন এক্সপার্ট মেশিনে ১২ নমুনায় ৭ জন, এন্টিজেন পরীক্ষায় ১৫৪ নমুনায় ৪৯ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ৯৬ শতাংশ। এদের মধ্যে সদরের ৭৫, শাজাহানপুরে ১৫, গাবতলীতে ১৪, দুপচাঁচিয়ায় ৮, শেরপুরে ৭, কাহালুতে ৬, সারিয়াকান্দি ৪, শিবগঞ্জে ৪, নন্দীগ্রামে ৩ এবং ধুনটে ৩ জন। এছাড়া জেলায় ১ হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই


Back to top button
🌐 Read in Your Language