খুলনা

খুলনা বিভাগে একদিনে ৪৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

খুলনা, ২৬ জুলাই – খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে এক হাজার ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ছয়, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে; বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বেড়েছে খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর হার; তবে কমেছে শনাক্ত।

এর আগে, রোববার বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছিল; শনাক্ত ছিলে এক হাজার ২৭৮ জনের।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৮ হাজার ২৪৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ৫৮২ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৬ জুলাই ২০২১


Back to top button
🌐 Read in Your Language