নাটক

করোনায় আক্রান্ত অভিনেতা নিলয়

ঢাকা, ১৭ জুলাই – দেশে সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে। করোনার হানায় থমকে গেছে শোবিজ অঙ্গনও। ইতিমধ্যেই অনেক তারকা আক্রান্ত হয়েছেন। অনেকে সেরে উঠে কাজও করছেন। এরই মধ্যে আজ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানালেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয় বলেন, ‘আমার কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ । আপনার প্রার্থনায় আমাকে এবং আমার পরিবারকে রাখুন । ধন্যবাদ ধন্যবাদ।’

নিলয় করোনায় আক্রান্তের খবর জানানোর পর তার ভক্তরা কমেন্ট বক্সে নিলয়ের জন্য শুভ কামনা জানিয়েছেন। সাজু খাদেম, চুমকিসহ অনেক তারকাও নিলয়ের সুস্থতা কামনা করেছেন।

নিলয় আলমগীর ২০০৯ সালে ফেয়ার এন্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর টিভি নাটকেও বেশি কাজ করেন এই তারকা।

এম এউ, ১৭ জুলাই


Back to top button
🌐 Read in Your Language