মিডিয়া

জামিন পেলেন সাংবাদিক তানভীর

ঠাকুরগাঁও, ১১ জুলাই – ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই সাংবাদিক মামলার খোঁজখবর নিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে তানুসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তানু ছাড়া অন্য দুই আসামি হলেন সাংবাদিক রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু।

তানভীর হাসান তানু জাগো নিউজ ছাড়াও ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

গত ৬ ও ৭ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ হয়েছিল।

সূত্র : সমকাল
এন এইচ, ১১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language