ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৬, শনাক্ত ১৫৪

ফরিদপুর, ১১ জুলাই- ফরিদপুরে এক সপ্তাহের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমেছে। এ সময়ে ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৫ নমুনা টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫৪ জনের। শনাক্তের হার ৪০ দশমিক শূন্য ৪ শতাংশ। গত সাত দিনে শনাক্তের এই হার ৪৫ থেকে ৫৬ শতাংশের মধ্যে ছিল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে আরো চারজন মারা যান। এদের মধ্যে চারজন ফরিদপুর জেলার এবং দুই জন পার্শ্ববর্তী জেলার।
তিনি আরও জানান, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। অন্যদিকে করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৭৩ জন।
সূত্রঃ সমকাল
আর আই









