দক্ষিণ এশিয়া

আরব সাগর থেকে বাংলাদেশি নাবিকসহ ১৮ জনকে উদ্ধার করল পাকিস্তান

ইসলামাবাদ, ১০ এপ্রিল – উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশি নাগরিকসহ মোট ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী।

শুক্রবার ১০ এপ্রিল এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত নাবিকদের বর্তমানে করাচিতে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয় যে গোল্ড অটাম নামের ওই পণ্যবাহী জাহাজটি থেকে প্রথমে সাহায্য চেয়ে একটি বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে দ্রুত পাকিস্তানের নৌবাহিনীর সদস্যরা জাহাজটির কাছে পৌঁছায় এবং উদ্ধারকাজ পরিচালনা করে। তবে ঠিক কী কারণে জাহাজটি এবং এর নাবিকরা সাহায্য চেয়েছিলেন তা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো স্পষ্টভাবে জানানো হয়নি।

উদ্ধার হওয়া ১৮ জন নাবিকের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন মিয়ানমার ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের সবাইকে নিরাপদে করাচিতে স্থানান্তর করা হয়েছে এবং সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language