নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

নোয়াখালী, ১১ জুলাই- নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় জেলায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৫৩ শতাংশ।
নতুন শনাক্ত নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮৬ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ১৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় যে তিনজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে সদর উপজেলায় দুইজন ও বেগমগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জন। মৃতের হার ১.২৬ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫ ৫জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন ও কবিরহাটে রয়েছেন ২১ জন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১ জন, সেনবাগে ১ জন, চাটখিলে ৮ জন, কোম্পানীগঞ্জ ৬ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৪১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬০ জন ও আইসোলেশনে রয়েছেন ৬ জন।
সূত্রঃ সমকাল
আর আই









