ক্রিকেট

বিসিবির বার্ষিক সাধারণ সভা স্থগিত

ঢাকা, ০৩ জুলাই – করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউনের চলছে। আর এই লকডাউনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে আবার নতুন করে তারিখ ঘোষণা করবে বিসিবি।

গেল ১৫ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১০ম বোর্ড সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে, চলতি বছরের শেষে অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে ৭ জুলাই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কিন্তু করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী কারণে আপাতত তা সম্ভবপর হয়ে উঠছে না।

শনিবার বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতি ওরকম অনুকুলে নেই। আর বেশিরভাগ কাউন্সিলর তো ঢাকার বাইরে থেকে আসেবে এজন্যই স্থগিত করা হয়েছে। যেহেতু ৭ তারিখ খুব বেশি দেরি নেই। ওই দিনেই সব নির্ধারণ করা হয়েছিল। এবং এজিএম (বার্ষিক সাধারণ সভা) ছিলো রেডিসন হোটেলে দুপুর সাড়ে ১২টা থেকে। যেহেতু বাংলাদেশের মহামারি পরিস্থিতি ওতটা ভালো না এবং মহামারির সময়ে ঢাকার বাইরে থেকে কাউন্সিলরদের আসা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিলো তাই আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে আমরা আবার নতুন করে তারিখ ঘোষণা করব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৩ জুলাই


Back to top button
🌐 Read in Your Language