ঢাকা
তেজগাঁওয়ে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা
তেজগাঁওয়ে, ১৬ জুন- ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর তেজগাঁওয়ে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের অভিযানে তশোফা নামের ওই ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
তথ্যসূত্র: জাগোনিউজ
এস সি/১৬ জুন







