ঢাকা

রাজধানীতে সুতার কারখানায় আগুন

ঢাকা, ১২ জুন – রাজধানীর হাতিরঝিলসংলগ্ন মীরবাগ এলাকায় অবস্থিত একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।

শনিবার (১২ জুন) দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লিমা খানম জানিয়েছেন, হাতিরঝিলের মীরবাগে আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ছুটে যায়। তাদের প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।

সূত্র : আরটিভি
এন এইচ, ১২ জুন


Back to top button
🌐 Read in Your Language