চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ, ১১ জুন- চাঁপাইনবাবগঞ্জে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এক কিশোরীসহ তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি বটতলাহাট মহল্লার মৃত দাউদ হোসেনের ছেলে আবদুর রহমান (৬০), একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মেসবাউল হক (৪৫) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউপি’র আলিশাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মোসা. ফারজানা (১৪)।
জানা যায়, বিকেল ৫টার দিকে বজ্রপাতে সদর উপজেলার বাবুডাইং এলাকার মেসবাউল ও আব্দুর রহমান এবং নাচোলে ফারজানা মারা যান। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: নতুন সময়
এস সি/১১ জুন


Back to top button
🌐 Read in Your Language