সংগীত

সিলেটের শান্তনা দেবী নাচবেন ইমন চক্রবর্তীর গানে

সিলেট, ০৭ জুন – পশ্চিমবাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। আর সিলেটের গুণি সুপরিচিত নৃত্যশিল্পী শান্তনা দেবী। এবার যুগলবন্দি হচ্ছেন দুই বালার এই দুই গুণি শিল্পী।

৩ জুন রঙ্গন মিউজিকের ব্যানারে রিলিজ হতে যাচ্ছে ইমন চক্রবর্তীর “এতটা দূরে” গানের মিউজিক ভিডিও। কবি জামাল হোসেন এর কথায় এবং কিশোর দাশের সুর ও সঙ্গীতে মিউজিক ভিডিওটিতে নৃত্য পরিবেশন করবেন শান্তনা দেবী।

এতে ভিডিও এডিটিং ও সম্পাদনা করেছেন সিলেটের অনিমেষ শর্মা।

চমৎকার এই গানটির মিউজিক ভিডিওটি শান্তনা দেবীর প্রথম কোন নৃত্য পরিবেশনা যেটি দেশের বাইরের কোনো শিল্পীর গানের সাথে মিউজিক ভিডিও আকারে মুক্তি পাচ্ছে।

শান্তনা দেবী আশা প্রকাশ করছেন এবারের কাজটি সফল হলে তিনি ভবিষ্যতে আরো মিউজিক অ্যালবামের সাথে কাজ করবেন।

সিলেটের মনিপুরী নৃত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা শান্তনা সিলেটে প্রতিষ্ঠিত ‘একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস’ এর পরিচালকের দায়িত্বে রয়েছেন।

সূত্র: সিলেট টুডে
এম ইউ/ ০৭ জুন ২০২১


Back to top button
🌐 Read in Your Language