বিচিত্রতা

সন্তান বিড়াল,মা কুকুর!

ইন্টারনেটের পৃথিবী এমনই। রোজ, প্রতি মুহূর্তে কত কিছুই ভাইরাল হয়ে যায়। মজার কোনও মুহূর্ত কিংবা ভয়ঙ্কর কোনও ঘটনার ভিডিও- নেটিজেনদের শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। দিনযাপনের ফাঁকে কত কিছুই ভেসে ওঠে নিউজ ফিডে। সেই তালিকায় এবার এই ছবিটিও। এক কুকুর ‘মা’র স্তনে মুখ গুঁজে দিয়েছে একটি বিড়ালছানা।

‘কলকাতা স্ট্রিট ডগ’ নামের একটি ফেসবুক পেজে সেটি শেয়ার হয়েছে গত বৃহস্পতিবার। এমন আশ্চর্য ও মায়াময় ছবিটি স্বাভাবিকভাবেই মন জিতে নিয়েছে নেটিজেনদের। অনেকেই শেয়ার করছেন। পড়ছে প্রচুর লাইক।

সকলেরই মত, মাতৃত্বের চিরচেনা আবেদনই ফুটে উঠেছে ছবিটিতে। কুকুরটির স্তন্যপান করতে এসেছে একটি বিড়াল। কুকুরটিও তাকে পরম স্নেহে আশ্রয় দিয়েছে নিজের কাছে। ছবির আবেদন তাই মুগ্ধ করে।

এই ছবিই প্রথম নয়। এর আগেও অনেক ছবি ও ভিডিও নেটিজেনদের মন জয় করে নিয়েছে। অনেক সময় পশু-প্রাণীর মধ্যে এমন সব আচরণ চোখে পড়ে, যা মানুষদের আচরণকেও হার মানায়। শুধু হার মানায় না, যেন চ্যালেঞ্জই করে বসে মানুষের শ্রেষ্ঠত্বের অহমিকাকে। এই সব প্রাণীও যে দয়া, স্নেহের আর্দ্রতায় মানুষের মতোই, সে কথাই বলে যায় এমন ছবি।

এম এন / ০৪ জুন


Back to top button
🌐 Read in Your Language