বিচিত্রতা

এই বয়সেই বিমান চুরির জন্য গ্রেফতার!

হলিউডের কোনও কমেডি ছবির দৃশ্য নয়, বাস্তবেই ১৪ ও ১৫ বছরের দুজন টিনএজার আমেরিকার উটা থেকে একটি ছোট এরোপ্লেন চুরি করার জন্য গ্রেফতার হয়েছে!খবর এনডিটিভি’র।

তদন্তকারীরা অনুসন্ধান করতে গিয়ে জানতে পারেন, এই সপ্তাহেই ওই দুই টিনএজার নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে পূর্ব উটায় চলে আসে। উটার জেনসেন অঞ্চলে এসে বন্ধুদের সঙ্গে থাকতে শুরু করে তারা। থ্যাঙ্কস গিভিং ডে-এর দিন সকালে একটি ট্রাক্টর চালিয়ে ওই প্রাইভেট এয়ারস্ট্রিপে যায় দুই বন্ধু।

তারপরই চুরি করে নেয় এক ইঞ্জিনের বিমানটি। চুরি করার কিছুক্ষণের মধ্যেই বিমান চালিয়ে উড়তে শুরু করে দুজন। উড়তে উড়তে পৌঁছে যায় ভার্নালে। সেখানকার একটি ছোট বিমানবন্দরেই বিমানটি নিয়ে নেমে আসে তারা। পরে তাদের গ্রেফতার করা হয়।

এম এন / ০৪ জুন


Back to top button
🌐 Read in Your Language