বিচিত্রতা

দোকানে মিলছে সোনার মিষ্টি

বাঙালি হোক বা অবাঙালি, মিষ্টি খেতে কমবেশি সকলেই পছন্দ করে। কিন্তু এ রাজ্যের মিষ্টির দাম শুনলে খাওয়া ভুলে গিয়ে চোখ কপালে উঠবে।

মিষ্টি তো শুধু ভারতীয়রাই নয়, বিদেশের লোকজনও বেশ পছন্দ করেন। গুজরাটের সুরাতের একটি দোকানে একধরনের মিষ্টি বিক্রি হল ৯০০০ টাকা কেজি দরে। এই বিপুল দামেই মিষ্টি বিক্রি হচ্ছে সেখানে। এমন নয় দাম শুনে মানুষ সেই মিষ্টি কিনছেন না, বরং দাম শোনার পরই তা কেনার জন্য আগ্রহ তৈরি হচ্ছে।

মিষ্টির দোকানের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রতিটি মিষ্টির উপর লাগিয়ে দেওয়া হয়েছে ২৪ ক্যারাট সোনার ফয়েল। যা দিয়ে গোটা মিষ্টিটি মোড়া। এটাই এই দোকানের মিষ্টির বৈশিষ্ট্য।

স্থানীয়রা জানান, এই দোকানে মিষ্টি নাকি স্বাস্থ্যের জন্যও ভাল। দামি হলেও এই মিষ্টিগুলির চাহিদা কিন্তু প্রবল।

সাধারণত মিষ্টির গায়ে সিলভার ফয়েল থাকলে, সেই মিষ্টির দাম হয় ৩০০-৩৫০ টাকা প্রতি কেজি। তবে সোনায় মোড়া এই মিষ্টি আকর্ষণ করছে প্রত্যেককেই। মিষ্টির দোকানের নামই দেওয়া হয়েছে ‘‌২৪ ক্যারাট মিঠাই ম্যাজিক’‌। আর বোনেরা সেই সোনার মিষ্টিই উপহার দেবেন বলে অর্ডার দিচ্ছেন ভাইয়ের জন্য।

এম এন / ০২ জুন


Back to top button
🌐 Read in Your Language