নাটক

অভিনেতা ফারহানের বিরুদ্ধে তরুণীর জিডি

ঢাকা, ২৯ মে – ছোটপর্দার অভিনেতা মুশফিক রহমান ফারহান। গত ২৭ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তার বিরুদ্ধে এক তরুণী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নম্বর ১৬১৬। বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক সেই তরুণী নিজেই জানিয়েছেন।

তরুণী এই প্রতিবেদককে জানান, মুশফিকুর রহমান ফারহানের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। তার অভিযোগ এ সময় ফারহান তাকে অত্যাচার করেছেন। সম্পর্ক ত্যাগের কথা বললেই ফারহান হুমকি দিতেন। গত ২৬ মে তরুণীর পুরো পরিবারকে ‘ধ্বংস’ করে দেয়ার হুমকি দেন ফারহান। এরপরই তিনি জিডি করেন।

জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম। এ বিষয়ে জানতে চাইলে ফারহান বলেন, ‘এখনই এ বিষয়ে বলতে চাই না। তবে এটুকু বলতে পারি- আমাকে ফাঁসানো হয়েছে।’

ফারহান রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে অভিনয়ে তিনি বেশি মনোযোগী।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৯ মে


Back to top button
🌐 Read in Your Language