জাতীয়

সৌদি আরবে ৫ দিনের সব ফ্লাইট বাতিল করল বিমান

ঢাকা, ২০ মে – আগামী ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার দিবাগত রাত ১২টার পর এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই সিদ্ধান্ত জানায় বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, ২০-২৪ ভ্রমণের জন্য বুকিংকৃত যাত্রীদের তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন‍্য নিকটবর্তী যেকোনো বিমান অফিসে যোগাযোগের জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ মে


Back to top button
🌐 Read in Your Language