বলিউড

করোনায় আক্রান্ত দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর

হায়দ্রাবাদ, ১১ মে – এবার করোনায় আক্রান্ত হলেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সোমবার তথ্যটি নিজেই জানিয়েছেন তিনি।

টুইটারে তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। তবে চিন্তা করবেন না, ভালো আছি। আমি ও আমার পরিবার নিজেদের আলাদা রেখেছি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল নিয়ম মেনে চলছি। গত কয়েকদিন যারা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে পরীক্ষা করান। নিরাপদ থাকুন।’

এদিকে এই টুইটের পর থেকেই এই অভিনেতার রোগমুক্তি কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।

জুনিয়র এনটিআর অভিনীত পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুদিরাম’ বা ‘ট্রিপল আর’। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমার গল্প কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। জুনিয়র এনটিআর ছাড়াও এর কেন্দ্রীয় চরিত্রে আছেন রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।

এন এইচ, ১১ মে


Back to top button
🌐 Read in Your Language