জয়পুরহাট

পাঁচবিবিতে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট, ১০ মে – জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার পাঁচমাথা এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার ভীমপুরের শাহিনুর হোসেনের স্ত্রী সবিতা বেগম (৩৪), দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী দুলালী বেগম (৩৪) ও একই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী মুন্নি বেগম (২৬।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, পাঁচবিবির পৌরসভার পাঁচমাথা এলাকায় মাদক পাচার হচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ ৩ নারীকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এদিকে অপর আরেক অভিযানে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ১১১ বোতল ফেনসিডিলসহ আমিন হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ মে


Back to top button
🌐 Read in Your Language