নারায়নগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ‘মাদক সম্রাট’ টাইগার ফারুক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ, ০২ মে– সিদ্ধিরগঞ্জের মাদক সম্রাট ফারুক ওরফে টাইগার ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক মিজমিজি এলাকার আবু সাইদের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায়ী চক্র গড়ে তুলে পাইকারি মাদক সরবরাহ করার অভিযোগ রয়েছে।

গত মাসে পৃথক কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তার দশজন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান টাইগার ফারুককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র: দেশ রূপান্তর
এম এন / ০২ মে


Back to top button
🌐 Read in Your Language