ঢালিউড

শ্রমিকদের পরিশ্রমের ফলে আমরা ভালো থাকি, বললেন শাকিব

ঢাকা, ০১ মে – মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস)-এ দেশ ও প্রবাসের সকল শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খান।

শনিবার সকালে তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টে শুভেচ্ছাবার্তা জানান।

এসকে ফিল্মসের কর্ণধার শাকিব খান লেখেন, সমাজের অন্যান্য পেশার মানুষের মতো সকল শ্রমিকদের মর্যাদাসম্পন্ন শ্রেণি হিসেবেই আমাদের দেখা উচিত। তাদের পরিশ্রমের ফলে আমরা ভালো থাকি!

শাকিব খান পর্দার সেরা নায়ক। গত একযুগের বেশি সময় ধরে তিনি শাসন করছেন বাংলা চলচ্চিত্র। খ্যাতির শীর্ষে থাকা অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাকিব বললেন, প্রতিটি শ্রমিকের জন্য ভালো থাকে একেকটি পরিবার। তাই তারাই রিয়েল লাইফের হিরো!

শ্রমিকদের ভালো রাখতে তাদের ন্যায্য ও সকল শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন বলেও মনে করেন শাকিব খান।

সবশেষে শাকিব খান লিখেছেন, নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ। সুস্থ থাকুক সকল শ্রমজীবী মানুষ, উন্নত হোক দেশ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের সব শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছা।

এন এইচ, ০১ মে


Back to top button
🌐 Read in Your Language