ত্রিপুরা

হাসপাতালে জানলা ভেঙে পালিয়েছে ৩১ করোনা রোগী

আগরতলা, ২৩ এপ্রিল – ত্রিপুরা রাজ্যের কোভিড-১৯ হাসপাতাল থেকে ৩১ জন করোনা রোগী পালিয়েছে। তাদের খুঁজে বের করতে মাঠে নেমেছে ত্রিপুরা পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে হাসপাতালের জানালা ভেঙে পালিয়েছে তারা। পালিয়ে যাওয়া ব্যক্তিরা রাজ্যের আধাসামরিক বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলসে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।

এ ঘটনায় পশ্চিম ত্রিপুরা জেলার ম্যাজিস্ট্রেট শৈলেশ কুমার যাদব জানান, করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর অরুন্ধতীনগর এলাকার পঞ্চায়েত রাজ ট্রেনিং ইন্সটিটিউটের (পিআরটিআই) একটি অস্থায়ী কেয়ার সেন্টারে তাদের চিকিৎসা দেয়া হচ্ছিল।

সদর সাবডিভিশনাল পুলিশ অফিসার অনির্বাণ দাস বলেছেন, যেহেতু তারা অন্য রাজ্য থেকে এসেছে তাই তাদের ব্যাপারে সব পুলিশ স্টেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। তাদের খুঁজে বের করতে আমরা তল্লাশি অভিযান শুরু করেছি।

জানা যায়, ওই করোনা হাসপাতালে ৬৫টি বিছানা রয়েছে। সেখানে ৫৬ জন করোনা রোগী ছিলো।

এন এইচ, ২৩ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language