ইউরোপ

ফ্রান্সে অক্টোবর মাসের পর সর্বোচ্চ আক্রান্ত

প্যারিস , ২৬ মার্চ – ফ্রান্সে গেল ২৪ ঘণ্টায় ৪৫ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা ২০২০ সালের অক্টোবরের পর একদিনে সর্বোচ্চ। মারা গেছে ২২৫ জন। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ফ্রান্সের পরিস্থিতি মোটেও ভালো না। সবখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন : ইতালিতে অ্যাস্ট্রোজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিনের ৩ কোটি ডোজ উদ্ধার

ফ্রান্সে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে প্যারিসের উত্তরাঞ্চলে, ইলে-ডি ফ্রান্স, হাউটস-ডি-ফ্রান্স, ইতালির পার্শ্ববর্তী প্রোভেন্স সাউথে। সেখানে হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে (আইসিইউ) তরুণ রোগীদের সংখ্যা বাড়ছে।

আক্রান্তের সংখ্যা বাড়ায় বিভিন্ন অঞ্চলের ১০৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language