এখন সব খেলোয়াড় ফিট : জামাল ভূইয়া

ঢাকা, ২১ মার্চ – কলকাতা মোহামেডানের খেলা শেষ করে শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। শনিবার সাইফ স্পোটিং ক্লাবে অনুশীলন করেছেন তিনি। এসময় দলের পক্ষ থেকে কেক কেটে তাকে স্বাগত জানানো হয়।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামাল বলেন, অনেকদিন পর দেশে এসেছি। ভালো লাগছে। কলকাতার চেয়ে ঢাকায় বেশি গরম। কলকাতা ভারতের ফুটবলের রাজধানী। ফুটবল নিয়ে এত আবেগ বিশ্বে আর কোথাও দেখিনি। যখন জিতবো তখন সবাই খুশি। হারলে মারামারি চলে। এটা একটা স্পিরিট। তারা অনেক পছন্দ করে। অনেক ভালোবাসে। আমি ভেবেছিলাম অনেকটা বাংলাদেশের মতো। তবে তারা আরও বেশি ফুটবলপ্রেমী।
আরও পড়ুন : আবারও সিরি-এ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রোনাল্ডো
জাতীয় দল নিয়ে জামাল বলেন, সব খেলোয়াড় এখন ফিট। সবাই লিগ খেলে এসেছে। আমি মনে করি ভালো ফল পাবো। জেমি তাদের বাছাই করেছেন, তার মানে সবাই ভালো করতে সক্ষম।
কলকাতায় শেষটা ভালো হলেও শুরুটা অনেক কষ্টের ছিল জামালের। কষ্টের দিনগুলো ভুলেননি তিনি, কাতারে পজিটিভ হয়ে আইসোলেশনে ছিলাম। ভারতে গিয়েও আইসোলেশনে। প্রায় এক মাস এভাবে কেটেছে আমার। ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ট্রেনিংটা আমার জন্য কঠিনই ছিল তখন। অল্প দিন অনুশীলন করেই সরাসরি ম্যাচ খেলেছি।
এদিকে আজ করোনা পরীক্ষা করিয়ে ২২ মার্চ নেপালে ক্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকা ছাড়বেন লাল-সবুজ অধিনায়ক।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ মার্চ









