নাটক

করোনায় আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া

ঢাকা, ১৫ অক্টোবর- করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গেল সপ্তাহে জ্বর বোধ করলে সাথে সাথে করোনা পরীক্ষা করেন তিনি। এরপর রিপোর্ট হাতে পেলে জানতে পারেন এই অভিনেত্রীর করোনা পজেটিভ এসেছে।

এই বিষয়ে কথা বলতে স্পর্শিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত সপ্তাহে একটু জ্বর বোধ করছিলাম। শরীর দুর্বল লাগছিলো। পরে করোনা পরীক্ষার পর জানতে পারি আমার পজেটিভ। তবে একটু দুর্বল লাগছিলো আমার কারণ, আমার তো অ্যাজমার সমস্যা আছে যার কারণে একটু কাশিও আছে।

আরও পড়ুন: আপাতত স্থগিত হলো বিতর্কিত ‘বিজয়া’ নাটকের প্রচার

তিনি আরও বলেন, এখন ভালো আছি। শারীরিকভাবে কিছুদিন আগে দুর্বল ছিলাম তবে এখন কিছুটা ভালো। আশা করি শিগগিরই সুস্থ হয়ে যাবো। সবার কাছে দোয়া চাই।

সর্বশেষ ‘কাঠবিড়ালী’ সিনেমা দেখা গিয়েছিল অর্চিতা স্পর্শিয়াকে। এরপর কিছুদিন আগেই শেষ করলেন নতুন সিনেমা ‘নবাব (এলএলবি)’। এতে স্পর্শিয়ার বিপরীতে রয়েছেন শাকিব খান।

এম এন / ১৫ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language