চাঁদপুর

বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর, ১২ মার্চ – চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কের হাটমুড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে হাটমূড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত যাত্রী কবির হোসেন উপজেলার বারৈয়ারা গ্রামের চাঁন মিয়ার ছেলে।

আরও পড়ুন : চাঁদপুরে কোটি টাকার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

স্থানীয়রা জানান, আল আরাফাহ নামে বাসটি ঢাকা যাওয়ার সময় হাটমূড়া মোড়ে আসলে বিপরীত থেকে আসা সিএনজির সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী কবির হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘাতক বাসটিকে আটক করে জনতা।

এসআই মো. আনোয়ার হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language