জাতীয়

স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ঢাকা, ০৭ মার্চ – ২০২১ সালের স্বাধীনতা পদক ঘোষণা করা হয়েছে। এবার নয় জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান এ পদক পেলেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

পদকপ্রাপ্তদের তালিকা-

১. মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)

২. শহীদ আহসান উল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)

৩. মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)

৪. মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)

৫. ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি)

৬. মহাদেব সাহা (সাহিত্য)

আরও পড়ুন : ৫৩ মাসেও বিতরণ শেষ হয়নি সেই ৯ কোটি স্মার্টকার্ড

৭. আতাউর রহমান (সংস্কৃতি)

৮. গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি)

৯. অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা/জনসেবা)

১০. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ০৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language