জাতীয়

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কোনো শর্ত আসেনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঢাকা,১৬ নভেম্বর-ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো শর্তের কথা উল্লেখ করে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দেশটির সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর কোনো ভিত্তি নেই।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে দলটি একই ধরনের কর্মকাণ্ড করছে।

এস এম/ ১৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language