সড়কে আইনবহির্ভূত কাজ ও চাঁদাবাজি বন্ধে কাজ করবে নতুন পরিবহন শ্রমিক ফেডারেশন: রিজভী

ঢাকা, ০৮ অক্টোবর-সড়কে আইনবহির্ভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই কমিটির মাধ্যমেই পরিবহন খাতকে ঘিরে মাফিয়াবৃত্তির অবসান হবে।
বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বে গঠিত নতুন কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান।
রিজভী বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এই খাতকে আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে। রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।
এস এম/ ০৮ অক্টোবর ২০২৬







