জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য না দেওয়ার আহ্বান দূতাবাসের

মার্কিন দূতাবাস

ঢাকা, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসাসংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার নেওয়ার সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন।

দূতাবাস জোর দিয়ে বলেছে, সাক্ষাৎকারের সময় কোনো বিষয় গোপন না করে বা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এস এম/ ০৩ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language