জাতীয়

বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

ঢাকা, ২৯ সেপ্টেম্বর- বোয়িংয়ের পর সরকার এয়ারড়োজাহাজ একসঙ্গে দেশে আসবে না। ২৫টি বোয়িংয়ের প্রথমটিবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, এ নিয়ে অক্টোবরেই চুক্তি হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এসব উড়োজাহাজ একসঙ্গে দেশে আসবে না। ২৫টি বোয়িংয়ের প্রথমটি আসবে ২০৩১ সালে। এরপর পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত উড়োজাহাজগুলো দেশে আসবে।

মন্ত্রী জানান, বোয়িংয়ের সঙ্গে আগে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। নতুন ১১টি যোগ করে মোট ২৫টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ১৫টি ওয়াইড বডি এবং ১০টি ন্যারো বডি উড়োজাহাজ। এসব উড়োজাহাজের জন্য এখনই পুরো অর্থ পরিশোধ করতে হবে না।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী উড়োজাহাজ পাওয়ার পর অর্থ পরিশোধ করা হবে। বিমান বহর থেকে আয় করে সেই অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে।

দেশের এভিয়েশন খাতকে শক্তিশালী করতে বহর বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিমানমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে বিদেশি এয়ারলাইনসগুলো বাংলাদেশের যাত্রী পরিবহনের বড় একটি অংশ দখল করে আছে। জাতীয় পতাকাবাহী বিমান এখন দেশের যাত্রীদের মাত্র প্রায় ২০ শতাংশ বহন করতে পারছে। বহর বাড়ানো গেলে আরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language