সংসদের প্যাডে প্রতারণার কান্না ও প্রেমের বিষাদ: এমপি নজরুলের বাসায় উদ্ধার রহস্যময় চিঠি!

ঢাকা, ২১ সেপ্টেম্বর – বিশ্বাসভঙ্গের তীব্র যন্ত্রণা, গভীর মানসিক দ্বন্দ্ব আর আত্মসম্মান রক্ষার কঠিন লড়াইয়ের এক অবিশ্বাস্য দৃশ্য সামনে এলো। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার করা হয়েছে হাতে লেখা বেশ কিছু আবেগঘন চিঠি ও নোট।
চমকপ্রদ বিষয় হলো, উদ্ধার হওয়া এসব লেখার বেশ কয়েকটি পাতা লেখা হয়েছে জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে! সাদা কাগজ, লাল ও কালো কালির আঁকিবুঁকিতে ফুটে উঠেছে তীব্র ভালোবাসার পর প্রতারিত হওয়ার করুণ গল্প।

“তুমিই ছিলে বিপক্ষ দলের সেনাপতি”: সংসদের প্যাডে গোপন আক্ষেপ
এমপির বাসা থেকে উদ্ধার হওয়া এসব পাতায় ফুটে উঠেছে সম্পর্কের জটিলতা ও নিজেকে ‘দাবার গুটি’ মনে করার সীমাহীন কষ্ট:
জাতীয় সংসদের প্যাডে কালো কালিতে লেখা একটি পাতায় হৃদয়বিদারক আক্ষেপ— “আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।”
সাধারণ একটি পাতায় ভালোবাসার অপূর্ণতা নিয়ে লেখা— “সে ছিল অন্য নারীর স্বামী- কাগজে কলমে অধিকার ছিল তার বউ-এর। আর আমি ছিলাম বোকা…!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ…!!! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের… ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!”*
সরল বিশ্বাস নিয়ে খেলার পাত্র হওয়ার যন্ত্রণায় লেখা— “সে বলেছিল- আজ থেকে আমরা বন্ধু–চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো— আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।”
‘ততটা সস্তা আমি নই’: আত্মসম্মান ও ধ্বংসের কঠিন হুঁশিয়ারি
শুধু বিষাদ আর আক্ষেপ নয়, উদ্ধার হওয়া এসব পাতায় রয়েছে নিজের আত্মসম্মান ধরে রাখার অনড় সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিণতির হুশিয়ারি:
ধ্বংসের সতর্কবার্তা:
“আমি হেরেছি— তুমি জিতেছো– কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।”
আত্মসম্মানের শেষ কথা: লাল কালিতে সংক্ষেপে কিন্তু শক্ত ভাষায় লেখা—“শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই … তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই…!”
চিঠির সঙ্গে উদ্ধার ধর্মীয় আমলের পাতা (১২-০৭-২০২৬)
চিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখ সংবলিত একটি আলাদা পাতাও উদ্ধার করা হয়েছে। আবেগ ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যাওয়ার সময় স্বস্তি পেতেই হয়তো ঘুমানোর আগে করণীয় ৬টি ধর্মীয় আমলের তালিকা এতে লিখে রাখা হয়েছিল। পাতায় কালিমা, দুরুদ শরীফ, আয়াতুল কুরসী, ২১ বার ‘বিসমিল্লাহ’ ও ৩ বার ‘আস্তাগফিরুল্লাহ’ পাঠের মতো আমলগুলোর উল্লেখ পাওয়া যায়।
জাতীয় সংসদের প্যাড ব্যবহার করে লেখা এসব চিঠি ঠিক কার? এমপি গাজী নজরুলের বাসায় কীভাবে এল এই প্রেম, প্রতারণা ও আক্ষেপের করুণ গল্পমালা? চিঠিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে এবং ঘটনার পেছনের সত্য উন্মোচনের দাবি তুলছেন সচেতন মহল।
এনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৬







