জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে: ইসি

ঢাকা, ১৫ সেপ্টেম্বর- স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান।
এর আগে মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি। ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার কিছুই জানে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন করার ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনা করে। এরপর প্রস্তুতি সভা বা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ এ ধরনের বৈঠক করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে বাজেটসহ বিভিন্ন বিষয়ও থাকে।
এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬







