জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অগ্রাধিকার নিয়ে সারাহ কুকের বৈঠক

ঢাকা, ২৩ আগস্ট – জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ কর্তৃক জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভাপতিত্বের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং এই সংক্রান্ত অগ্রাধিকারগুলো পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান এ সময় বাংলাদেশের লক্ষ্য ও পরিকল্পনাগুলো তুলে ধরেন।

এর পাশাপাশি আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ। রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে যুক্তরাজ্যের পক্ষ থেকে মানবিক সহায়তা ও নিরবচ্ছিন্ন সমর্থনের বিষয়টি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান অভিবাসন সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোকপাত করা হয়েছে।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language