জাতীয়

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ২৩ আগস্ট – ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দুপুর নাগাদ রাজধানীসহ আশপাশের এলাকায় হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস প্রযোজ্য হবে। এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। পূর্ববর্তী দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৫টা ৩৭ মিনিটে সূর্যোদয় হয়েছে এবং সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হওয়ার কথা রয়েছে।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language