বায়ুদূষণে শীর্ষে দিল্লি, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

ঢাকা, ১৫ আগস্ট – বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান রয়েছে ১৮ নম্বরে।
শনিবার সকাল আটটা ছাব্বিশ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এর সূচক থেকে এই তথ্য জানা গেছে।
বায়ু মানের মানদণ্ড অনুযায়ী শূন্য থেকে ৫০ স্কোর থাকলে তাকে ভালো মানের বাতাস বলা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ার এর তথ্য মতে দিল্লির বর্তমান বায়ু মানের স্কোর ১৭১ যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। অন্যদিকে ঢাকার স্কোর ৯০ হওয়ায় এখানকার বাতাস বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে।
এছাড়া বায়ু মানের স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ৩০০ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু মান হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
এনএন/ ১৫ আগস্ট ২০২৬







