জাতীয়

ঢাকার আকাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকা, ৭ আগস্ট – ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ শুক্রবার দিবাগত রাত একটার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া দপ্তরের মতে এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সন্ধ্যা ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামীকাল শনিবার ভোর পাঁচটা ৩১ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ছয়টা ৩৭ মিনিটে সূর্যাস্ত হবে।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা সাতটার আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এনএন/ ৭ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language