জাতীয়

বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জাপানের কাছে কৌশলগত অংশীদারিত্ব চাইবে বাংলাদেশ।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের বৈঠক হবে ভার্চ্যুয়ালি। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন : পরীক্ষিত নেতাকর্মীরাই দলের নেতৃত্বে আসবে: হাছান মাহমুদ

বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠক ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। এবার তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language