জাতীয়

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব হলেন উম্মে মারুফা

ঢাকা, ২৮ জুলাই – কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) পদে নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী অন্য সব পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং নিয়োগের বিস্তারিত শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ নভেম্বর এই পদে তারিক চয়নকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে তার মেয়াদের সীমা বাড়িয়ে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত করা হলেও গত ২২ জুলাই ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তারিক চয়ন।

এনএন/ ২৮ জুলাই ২০২৬


Back to top button