ফুটবল

মেসিকে রুখতে স্পেনের বিশেষ পরিকল্পনা জানালেন অধিনায়ক রদ্রি

মাদ্রিদ, ১৮ জুলাই – বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার প্রধান শক্তি লিওনেল মেসিকে মোকাবিলা করতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে স্পেন। মেগা ফাইনালের আগে স্প্যানিশ অধিনায়ক রদ্রি জানিয়েছেন কিভাবে এই আর্জেন্টাইন তারকাকে সামলানো হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিওরিও আসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার জানান যে মেসিকে বিপজ্জনক এলাকা থেকে দূরে রাখাই হবে তাদের মূল লক্ষ্য। রদ্রির মতে মেসিকে পেনাল্টি বক্সের আশপাশে জায়গা দেওয়া যাবে না।

যখন স্পেন রক্ষণভাগে থাকবে তখন মেসির আরও কাছাকাছি থেকে তাকে আক্রমণাত্মকভাবে মার্ক করতে হবে। রদ্রি বলেন যে তারা আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখতে চান। মেসি যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন তাই পুরো ম্যাচজুড়ে স্প্যানিশ ডিফেন্ডারদের সতর্ক থাকতে হবে।

মেসির অবিশ্বাস্য ক্যারিয়ার এবং ৩৯ বছর বয়সেও তার ফর্মের প্রশংসা করেন রদ্রি। তিনি মনে করেন মেসি কেবল একজন খেলোয়াড় নন বরং পুরো আর্জেন্টিনা দলের অনুপ্রেরণা ও নেতা।

তবে কেবল মেসি নয় পুরো আর্জেন্টিনা দলকে নিয়ন্ত্রণে রাখতে স্প্যানিশ খেলোয়াড়দের সর্বাত্মক চেষ্টা থাকবে বলে তিনি জানান। আর্জেন্টিনা তাদের টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে এবং স্পেন ২০১০ সালের পর প্রথম শিরোপার খোঁজে মাঠে নামবে।

এস এম/ ১৮ জুলাই ২০২৬


Back to top button