জয়পুরহাট

জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাট, ১৮ জুলাই – জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন যে, তিনি দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি অনুগত থেকে জেলার প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

তবে বর্তমান সময়ে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক নানা ব্যস্ততার কারণে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

সংগঠনের গতিশীলতা বজায় রাখার স্বার্থেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় নেতৃত্ব ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এস এম/ ১৮ জুলাই ২০২৬


Back to top button