ফুটবল

স্পেনের প্রতিপক্ষ কে হবে ফাইনালে, কখন খেলা!

মাদ্রিদ, ১৫ জুলাই – প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের পর এটিই স্প্যানিশদের প্রথম বিশ্বকাপ ফাইনাল।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই ফুটবল পরাশক্তি। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত একটায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি।

ফাইনালের প্রতিপক্ষ এখনো নির্ধারিত না হলেও ম্যাচের ভেন্যু ও সময় চূড়ান্ত হয়ে গেছে। নিউইয়র্কের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

শিরোপা জয়ের এই লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী ২০ জুলাই রাত একটায়। এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং নেশন্স লিগের সেমিফাইনালেও ফ্রান্সকে পরাজিত করেছিল স্পেন। জয়ের সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা এবার মর্যাদাপূর্ণ বিশ্বকাপের ফাইনালে পা রাখল।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language